দিদির পথে হেঁটে রাজস্থানেই গাঁটছড়া বাঁধছেন প্রিয়ঙ্কা চোপড়ার বোন, পাত্র কে?

28th December 2023 7:41 am Entertainment
দিদির পথে হেঁটে রাজস্থানেই গাঁটছড়া বাঁধছেন প্রিয়ঙ্কা চোপড়ার বোন, পাত্র কে?


২০১৮ সালে রাজস্থানের জোধপুরে গাঁটছড়া বেঁধেছিলেন অভিনেত্রী প্রিয়ঙ্কা চোপড়া। হলিউডের পপ তারকা নিক জোনাসের সঙ্গে উমেদ ভবন প্রাসাদে সাত পাক ঘুরেছিলেন তিনি। শুধু হিন্দু মতেই নয়, খ্রিস্টান মতেও ধবধবে সাদা গাউন পরে নিকের সঙ্গে আংটিবদল করেছিলেন প্রিয়ঙ্কা। তার পর রাজস্থানেই ‘ডেস্টিনেশন’ ওয়েডিং সেরেছেন ক্যাটরিনা কইফ ও ভিকি কৌশল এবং কিয়ারা আডবাণী ও সিদ্ধার্থ মলহোত্র। চলতি বছরে সেখানেই রাজনীতিক রাঘব চড্ডার সঙ্গে চার হাত এক হয়েছে প্রিয়ঙ্কা তুতো বোন ও বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়ার। নতুন বছরে রাজস্থানেই বিয়ে করতে চলেছেন প্রিয়ঙ্কার আরও এক বোন, মীরা চোপড়া। খবর, আগামী ফেব্রুয়ারি মাসে সাত পাক ঘুরতে চলেছেন তিনি।

প্রিয়ঙ্কা ও পরিণীতি বলিউডের নামজাদা অভিনেত্রী হলেও মায়ানগরীতে এখনও তেমন ভাবে নিজের মাটি শক্ত করতে পারেননি মীরা। প্রায় এক দশক ধরে বিনোদন জগতের সঙ্গে যুক্ত থাকা সত্ত্বেও তেমন জনপ্রিয়তা নেই প্রিয়ঙ্কার এই বোনের। রাজস্থানে পরিবারের সদস্য ও কাছের বন্ধুদের উপস্থিতিতেই তাই সাত পাক ঘুরতে চান মীরা। এখনও বিয়ের নির্দিষ্ট তারিখ না জানা গেলেও খবর, ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসের শেষ দিকেই গাঁটছড়া বাঁধতে চলেছেন তিনি। বিয়ের অনুষ্ঠানে নাকি উপস্থিত থাকবেন মাত্র ১৫০ জন অতিথি। চলতি বছর বড়দিন উদ্‌যাপন উপলক্ষে নিজের প্রেমিক তথা হবু বরের সঙ্গে সমাজমাধ্যমের পাতায় ছবি শেয়ার করেছিলেন মীরা। যদিও এখনও তাঁর পরিচয় সম্পর্কে কোনও তথ্য পাওয়া যায়নি।

২০১৬ সালে বিক্রম ভট্টের ‘১৯২০: লন্ডন’ ছবির মাধ্যমে বলিউডে পা রাখেন মীরা। তার আগে তামিল ও তেলুগু ছবিতে কাজ করেছেন তিনি। বলিউডে ‘গ্যাং অফ গোস্টস’, ‘সেকশন ৩৭৫’-এও দেখা গিয়েছে মীরাকে। তবে এখনও পর্যন্ত দর্শকের মনে তেমন ভাবে জায়গা করতে পারেননি তিনি। যদিও মীরার দাবি, বলিউডে কাজ পাওয়ার জন্য কখনই নিজের পরিবারকে ব্যবহার করতে চান না তিনি। আগামী ২৯ ডিসেম্বর ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে তাঁর পরবর্তী ছবি ‘সফেদ’। ২০২২ সালে কান চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হয়েছিল এই ছবির।





Others News

প্রথম দিনের পর দ্বিতীয় দিনেও ভালো সাড়া, ২ কোটির ঘরে ‘দ্য বেঙ্গল ফাইলস’

প্রথম দিনের পর দ্বিতীয় দিনেও ভালো সাড়া, ২ কোটির ঘরে ‘দ্য বেঙ্গল ফাইলস’


দ্য বেঙ্গল ফাইলস' বক্স অফিস কালেকশন: দ্বিতীয় দিনে সামান্য উন্নতি, ২ কোটির বেশি আয় করল বিবেক অগ্নিহোত্রীর ছবি

বিবেক অগ্নিহোত্রীর বহুল আলোচিত ছবি ‘দ্য বেঙ্গল ফাইলস’ মুক্তির পর দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি করেছে। প্রথম দিনে ছবিটি মাঝারি ব্যবসা করলেও, দ্বিতীয় দিনে অর্থাৎ শনিবার বক্স অফিসে সামান্য বৃদ্ধি লক্ষ্য করা গেছে। ট্রেড অ্যানালিস্টদের মতে, ছবিটি শনিবার ২ কোটিরও বেশি আয় করেছে।

শুক্রবার ছবিটির আয় প্রায় ১.৮ কোটি টাকার কাছাকাছি ছিল। শনিবার ছুটির দিন হওয়ায় দর্শক সংখ্যা কিছুটা বেড়েছে, ফলে আয় ২ কোটির বেশি পৌঁছেছে। তবে আগামী কয়েকদিনের আয় নির্ধারণ করবে ছবিটি লম্বা দৌড়ে কতটা এগোতে পারবে।

‘দ্য বেঙ্গল ফাইলস’ মুক্তির আগেই নানা বিতর্ক ও আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল। এখন দেখার বিষয়, আগামী দিনগুলোতে দর্শকদের ইতিবাচক প্রতিক্রিয়া কেমন হয় এবং এটি বক্স অফিসে কেমন রেসপন্স ধরে রাখতে পারে।