মালাইকা অরোরার মতো চেহারা চান? সকাল শুরু করবেন কোন ৩টি খাবার দিয়ে?

21st January 2024 11:09 am Entertainment
মালাইকা অরোরার মতো চেহারা চান? সকাল শুরু করবেন কোন ৩টি খাবার দিয়ে?


মালাইকা অরোরার মতো চেহারা চান অনেকেই। কিন্তু যতটা পরিশ্রম করলে মালাইকার মতো টানটান, নির্মেদ চেহারা পাওয়া সম্ভব, তা অনেকের পক্ষেই সম্ভব হয়ে ওঠে না। কিন্তু তা যে একেবারে ধরাছোঁয়ার বাইরে, তেমনও কিন্তু নয়। শরীরচর্চা বাদ দিয়ে এই বয়সেও মালাইকার এমন ছিপছিপে চেহারার নেপথ্যে রয়েছে খাওয়াদাওয়া। সারা দিনে কঠোর ডায়েট তো রয়েছেই, কিন্তু নায়িকা দিন শুরু করেন এমন কিছু খাবার খেয়ে, যেগুলি ফিট থাকতে সাহায্য করে। মালাইকা যদি আপনার ফিটনেসের অনুপ্রেরণা হন, তা হলে সকালে খেতে পারেন নায়িকার পছন্দের কিছু খাবার।

স্মুদি

 

ড্রাই ফ্রুটস, বিভিন্ন ফল, স্ট্রবেরি দিয়ে তৈরি স্মুদি মাঝেমাঝে সকালে খান মালাইকা। প্রোটিনে ভরপুর এই পানীয় শরীরকে ভিতর থেকে পুষ্টি জোগায়। পেশি শক্তিশালী করে। সামগ্রিক ভাবে সুস্থ থাকতেও এই পানীয়ের জুড়ি মেলা ভার।

পালং শাকের অমলেট

 

পালং অমলেট মালাইকার আরও একটি প্রিয় খাবার। পালং শাকে রয়েছে ভরপুর প্রোটিন। ডিমেও প্রোটিনের পরিমাণ কম নয়। পালং অমলেট ভিতর থেকে ফিট থাকতে সাহায্য করে। দীর্ঘ ক্ষণ শরীরচর্চা করার শক্তি জোগায়।

গ্রিক ইয়োগার্ট এবং ড্রাই ফ্রুটস

 

মালাইকা প্রায় প্রতিদিনই গ্রিক ইয়োগার্টের সঙ্গে ড্রাই ফ্রুটস খান। গ্রিক ইয়োগার্টে রয়েছে প্রোটিন, যা ওজন কমাতে সাহায্য করে। ফাইবারে সমৃদ্ধ ড্রাই ফ্রুটসও কিন্তু রোগা হতে সাহায্য করে।





Others News

প্রথম দিনের পর দ্বিতীয় দিনেও ভালো সাড়া, ২ কোটির ঘরে ‘দ্য বেঙ্গল ফাইলস’

প্রথম দিনের পর দ্বিতীয় দিনেও ভালো সাড়া, ২ কোটির ঘরে ‘দ্য বেঙ্গল ফাইলস’


দ্য বেঙ্গল ফাইলস' বক্স অফিস কালেকশন: দ্বিতীয় দিনে সামান্য উন্নতি, ২ কোটির বেশি আয় করল বিবেক অগ্নিহোত্রীর ছবি

বিবেক অগ্নিহোত্রীর বহুল আলোচিত ছবি ‘দ্য বেঙ্গল ফাইলস’ মুক্তির পর দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি করেছে। প্রথম দিনে ছবিটি মাঝারি ব্যবসা করলেও, দ্বিতীয় দিনে অর্থাৎ শনিবার বক্স অফিসে সামান্য বৃদ্ধি লক্ষ্য করা গেছে। ট্রেড অ্যানালিস্টদের মতে, ছবিটি শনিবার ২ কোটিরও বেশি আয় করেছে।

শুক্রবার ছবিটির আয় প্রায় ১.৮ কোটি টাকার কাছাকাছি ছিল। শনিবার ছুটির দিন হওয়ায় দর্শক সংখ্যা কিছুটা বেড়েছে, ফলে আয় ২ কোটির বেশি পৌঁছেছে। তবে আগামী কয়েকদিনের আয় নির্ধারণ করবে ছবিটি লম্বা দৌড়ে কতটা এগোতে পারবে।

‘দ্য বেঙ্গল ফাইলস’ মুক্তির আগেই নানা বিতর্ক ও আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল। এখন দেখার বিষয়, আগামী দিনগুলোতে দর্শকদের ইতিবাচক প্রতিক্রিয়া কেমন হয় এবং এটি বক্স অফিসে কেমন রেসপন্স ধরে রাখতে পারে।