বয়কটের সিদ্ধান্ত সরাসরি আইসিসিকে জানাচ্ছে না পাকিস্তান! পালটা কী বড় ছক জয় শাহদের?

3rd February 2026 11:23 am Sport
বয়কটের সিদ্ধান্ত সরাসরি আইসিসিকে জানাচ্ছে না পাকিস্তান! পালটা কী বড় ছক জয় শাহদের?


খেলবে না পাকিস্তান। অথচ সে কথা জানাতেও নারাজ।
ভারতের বিরুদ্ধে বিশ্বকাপের ম্যাচ বয়কট করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড—এটা প্রায় নিশ্চিত। পাক সরকারের নির্দেশ মেনেই এই সিদ্ধান্ত। কিন্তু সমস্যা অন্য জায়গায়। এই সিদ্ধান্ত এখনও পর্যন্ত আইসিসিকে আনুষ্ঠানিক ভাবে জানানো হয়নি, আর জানানো হবেও না—এমনটাই ঠিক করেছে পিসিবি।

১৫ ফেব্রুয়ারি বিশ্বকাপের গ্রুপ পর্বে মুখোমুখি হওয়ার কথা ভারত ও পাকিস্তানের। টুর্নামেন্টের বাকি ম্যাচগুলোতে অংশ নিলেও, শুধুমাত্র ভারতের বিরুদ্ধেই খেলতে রাজি নয় পাক শিবির। ফলে প্রশ্ন উঠছে—এভাবে বেছে বেছে ম্যাচ না খেলার সিদ্ধান্ত আইসিসি আদৌ মেনে নেবে কি না।

পাক বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভির স্পষ্ট করে দিয়েছেন, বয়কট সংক্রান্ত কোনও সরকারি ইমেল বা চিঠি আইসিসির কাছে পাঠানো হবে না। তাদের যুক্তি—পাক সরকারের টুইটের পরেই আইসিসি নিজেদের অবস্থান জানিয়েছে। অর্থাৎ বিষয়টি তারা জানেই। নতুন করে আলাদা করে জানানোর প্রয়োজন নেই।

তবে এই যুক্তিতে খুব একটা বিচলিত নয় আইসিসি। চেয়ারম্যান জয় শাহের নেতৃত্বে বোর্ড নিজেদের অবস্থান স্পষ্ট করে ফেলেছে। কোনও দেশ নিজের সুবিধামতো প্রতিপক্ষ বেছে নিয়ে খেলবে—এই নীতি আইসিসি বরাবরই ভালো চোখে দেখে না। ফলে শাস্তির সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

প্রথম দিকে শোনা গিয়েছিল, জরুরি বৈঠক ডাকা হতে পারে। ঠিক যেমন কয়েকদিন আগে বাংলাদেশের বিষয়টি নিয়ে বৈঠক হয়েছিল। কিন্তু পাকিস্তান ইস্যুতে এখনও পর্যন্ত কোনও বোর্ডের কাছেই বৈঠকের ডাক যায়নি। কারণ, আইসিসির একাংশের মতে—সরকার কী টুইট করল বা করল না, সেটা বিচার্য নয়। আনুষ্ঠানিক ভাবে পিসিবি না জানানো পর্যন্ত আইসিসির পক্ষে পদক্ষেপ নেওয়ারও তেমন তাড়া নেই।

সব মিলিয়ে, ভারত-পাক ম্যাচ ঘিরে নাটক ক্রমেই ঘনীভূত হচ্ছে। খেলবে না, জানাবেও না—এই অবস্থানে শেষ পর্যন্ত পাকিস্তান কতদূর যেতে পারে, আর আইসিসি কীভাবে কড়া বার্তা দেয়, সেদিকেই এখন তাকিয়ে ক্রিকেটবিশ্ব।





Others News

T20 World Cup 2026 News: আবার সেমিতে ভারত বনাম ইংল্যান্ড, আগের দুই বিশ্বকাপের ফল কী ছিল?

T20 World Cup 2026 News: আবার সেমিতে ভারত বনাম ইংল্যান্ড, আগের দুই বিশ্বকাপের ফল কী ছিল?


India vs England T20 World Cup History:
টি-২০ বিশ্বকাপের মঞ্চে ভারত এবং ইংল্যান্ড এখনও পর্যন্ত মোট পাঁচবার মুখোমুখি হয়েছে। এই লড়াইয়ে সামান্য এগিয়ে রয়েছে ইংল্যান্ড। পাঁচ ম্যাচের মধ্যে তিনটিতে জয় পেয়েছে ইংল্যান্ড, আর দু’টি ম্যাচ জিতেছে ভারত।

ICC T20 World Cup 2026:
২০২৬ টি-২০ বিশ্বকাপ এখন শেষ পর্যায়ে। টুর্নামেন্টে বাকি রয়েছে মাত্র তিনটি ম্যাচ—দুটি সেমিফাইনাল এবং একটি ফাইনাল। দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হতে চলেছে ভারত ও ইংল্যান্ড (India vs England)। স্বাভাবিকভাবেই ক্রিকেটপ্রেমীদের মনে প্রশ্ন উঠছে, টি-২০ বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে টিম ইন্ডিয়ার (Indian Cricket Team) অতীত রেকর্ড ঠিক কেমন?

উল্লেখযোগ্য বিষয় হল, গত তিনটি টি-২০ বিশ্বকাপেই সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধেই খেলতে নামছে ভারত।

৫ মার্চ ভারত-ইংল্যান্ড সেমিফাইনাল

২০২৬ টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে খেলার জন্য ইতিমধ্যেই চারটি দল চূড়ান্ত হয়ে গিয়েছে। সেই সঙ্গে নির্ধারিত হয়েছে কোন দল কার বিরুদ্ধে খেলবে। প্রথম সেমিফাইনাল ম্যাচটি ৪ মার্চ অনুষ্ঠিত হবে, যেখানে দক্ষিণ আফ্রিকা মুখোমুখি হবে নিউজিল্যান্ডের।

অন্যদিকে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে ভারত ও ইংল্যান্ড। এই ম্যাচটি ৫ মার্চ মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আয়োজন করা হবে।

২০২২ ও ২০২৪ সেমিফাইনালের স্মৃতি

২০২২ সালের টি-২০ বিশ্বকাপ সেমিফাইনালে ভারত এবং ইংল্যান্ড মুখোমুখি হয়েছিল। সেই ম্যাচে রোহিত শর্মার নেতৃত্বে ভারতীয় দল ১০ উইকেটে পরাজিত হয় এবং সেবার ভারতের বিশ্বকাপ জয়ের স্বপ্ন ভেঙে যায়।

তবে ২০২৪ সালের টি-২০ বিশ্বকাপে ছবিটা সম্পূর্ণ উল্টো ছিল। সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছিল টিম ইন্ডিয়া। এরপর ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে পরাজিত করে বিশ্বকাপ জিতেছিল ভারত।

আবার কি হবে একই সমীকরণ?

এবারও সেমিফাইনালে মুখোমুখি ভারত ও ইংল্যান্ড। অন্যদিকে সেমিফাইনালে রয়েছে দক্ষিণ আফ্রিকাও। তাই অনেক ক্রিকেটপ্রেমী আশা করছেন, ভারত যদি ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে ওঠে এবং দক্ষিণ আফ্রিকা যদি নিউজিল্যান্ডকে পরাজিত করে, তাহলে আবারও দেখা যেতে পারে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ফাইনাল।

তবে শেষ পর্যন্ত কী হবে, তা সময়ই বলবে। আপাতত একটা বিষয় পরিষ্কার—টি-২০ বিশ্বকাপের ইতিহাসে পাঁচবারের সাক্ষাতে ইংল্যান্ড তিনবার এবং ভারত দু’বার জয় পেয়েছে। তাই ৫ মার্চের সেমিফাইনাল ম্যাচ জিতে সেই হিসাব সমান করতে চাইবে টিম ইন্ডিয়া।