হাওড়া-শিয়ালদহ স্টেশনে জারি ‘হাই অ্যালার্ট’, বাড়ল নজরদারি

11th October 2023 9:38 pm State News
হাওড়া-শিয়ালদহ স্টেশনে জারি ‘হাই অ্যালার্ট’, বাড়ল নজরদারি


পুজোর আগে হাওড়া ও শিয়ালদহ স্টেশনে ‘হাই এলার্ট’ জারি করল পূর্ব রেল। অপরাধ দমনের পাশাপাশি এবার লাইনের ধারের পুজোর জন‌্য যাতে কোনওরকম দুর্ঘটনা না ঘটে সেই জন‌্য করা হয়েছে বিশেষ পদক্ষেপ। দুর্ঘটনা এড়াতে পুজো প‌্যান্ডেলগুলোর আশপাশে চব্বিশ ঘণ্টার জন‌্য প্রহরায় থাকবে আরপিএফ বা রেলরক্ষী বাহিনী।

 

এই বিষয়ে পূর্ব রেলের আরপিএফের আইজি পরমশিব বলেন, “বেশ কয়েক বছর আগে দশেরার অনুষ্ঠান দেখতে গিয়ে পাঞ্জাবে ৫৯ জন ট্রেনে কাটা পড়ে মারা যান। ছোটো বড় কোনও রকমের দুর্ঘটনা যাতে না ঘটে সেজন‌্য আগাম সতর্কতা নেওয়া হয়েছে। মঙ্গলবার থেকেই নাশকতা রুখতে শুরু হয়েছে ‘অ‌্যান্টি স‌্যাবোতাজ’ চেকিং। জোর দেওয়া হয়েছে মাদক মিশ্রিত খাবার খাইয়ে যাত্রীদের লুঠপাটের ঘটনা রোখার দিকে।”

 

জানা গিয়েছে, মঙ্গলবার প্রথম রাতেই হাওড়া ৬-৭ নম্বর প্ল‌্যাটফর্মে এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করে আরপিএফ।  ধৃত মহম্মদ মাসুম বিহারের বেগুসরাইয়ের বাসিন্দা। যাত্রীদের মাদক মিশ্রিত ঠান্ডা পানীয় খাওয়ানোর চেষ্টা করার সময় তাকে আটক করা হয়। তার কাছ থেকে প্রচুর মাদকজাতীয় ট‌্যাবলেটও উদ্ধার করা হয়। এখন পুজোর ভিড়ে এই ধরনের দুষ্কর্ম বাড়ছে বলে জানিয়েছে আরপিএফ।





Others News

পশ্চিমবঙ্গে সুপ্রিম কোর্টের নির্দেশে সংশোধিত চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ |

পশ্চিমবঙ্গে সুপ্রিম কোর্টের নির্দেশে সংশোধিত চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ |


সুপ্রিম কোর্টের কড়া নির্দেশিকা মেনে পশ্চিমবঙ্গে আজ প্রকাশিত হতে চলেছে স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR)-এর পর চূড়ান্ত ভোটার তালিকা। আসন্ন নির্বাচনের আগে এই তালিকা প্রকাশ রাজ্য রাজনীতি ও প্রশাসনিক স্তরে একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘটনা।


ভোটার তালিকার গুরুত্বপূর্ণ দিকসমূহ

  • মোট ভোটারের সংখ্যা: খসড়া তালিকা অনুযায়ী রাজ্যে মোট ভোটারের সংখ্যা ৭ কোটি ৮ লক্ষ, যা এই চূড়ান্ত তালিকাতেও অপরিবর্তিত থাকছে।

  • বিশেষ ক্যাটেগরি বিভাজন: এবারের তালিকায় নামের পাশে বিভিন্ন বিশেষ মন্তব্য বা 'মার্ক' থাকছে। যাদের আবেদন সম্পূর্ণ মঞ্জুর হয়েছে, তাদের নাম স্বাভাবিকভাবেই তালিকায় থাকছে।

  • বাতিল হওয়া নাম: যেসব ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়ছে, তাদের নামের পাশে স্পষ্টভাবে "Deleted" (বাতিল) লেখা থাকবে।

  • বিচারাধীন আবেদন: যে প্রায় ৬০ লক্ষ ভোটারের নথিপত্র এখনও বিচারবিভাগীয় আধিকারিকদের দ্বারা খতিয়ে দেখা হচ্ছে, তাদের নামের পাশে "Under Adjudication" (বিচারাধীন) উল্লেখ করা থাকবে। সুপ্রিম কোর্টের নির্দেশে ভিন রাজ্য থেকেও বিচারবিভাগীয় আধিকারিকদের এই কাজে নিয়োগ করা হয়েছে।

  • তালিকা দেখার সুবিধা: চূড়ান্ত ভোটার তালিকা নির্বাচন কমিশনের ওয়েবসাইট, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (CEO) ওয়েবসাইট এবং ECI Net অ্যাপের মাধ্যমে সরাসরি দেখা যাবে। এছাড়া জেলাশাসক, মহকুমা শাসক এবং বিডিও অফিসেও অফলাইন কপি সাধারণ মানুষের পরিদর্শনের জন্য উপলব্ধ থাকবে।


রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জানিয়েছেন যে, এই প্রথমবার কোনো ভোটার তালিকায় 'Adjudication' বা বিচারাধীন মার্ক যুক্ত করা হচ্ছে। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন পর্যন্ত এই যাচাই পর্ব চলবে এবং পরবর্তীতে একাধিক সাপ্লিমেন্টারি বা পরিপূরক তালিকাও প্রকাশ করা হবে।