জোড়া গোল রোনাল্ডো, এমবাপের, ইউরো কাপে যোগ্যতা অর্জন করে ফেলল পর্তুগাল, ফ্রান্স

14th October 2023 7:56 pm Sport
জোড়া গোল রোনাল্ডো, এমবাপের, ইউরো কাপে যোগ্যতা অর্জন করে ফেলল পর্তুগাল, ফ্রান্স


পরের বছর ইউরো কাপের যোগ্যতা অর্জন করে ফেলল পর্তুগাল, ফ্রান্স এবং বেলজিয়াম। তিনটি দলই শেষ মুহূর্তে গোল হজম করে চাপে পড়ে গিয়েছিল। তাতে যদিও ম্যাচ জিততে অসুবিধা হয়নি। ইউরো কাপে সবার আগে যোগ্যতা অর্জন করল এই তিন দল। গোল করলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং কিলিয়ান এমবাপে।

 

 

শুক্রবার ফ্রান্স হারিয়ে দেয় নেদারল্যান্ডসকে। ৭ মিনিটের মাথায় প্রথম গোল করেন অধিনায়ক এমবাপে। ৫৩ মিনিটে আরও একটি গোল করেন তিনি। ৮৩ মিনিটের মাথায় নেদারল্যান্ডসের হয়ে গোল শোধ করেন কুইলিন্ডস্কি হার্টম্যান। যদিও শেষ পর্যন্ত ২-১ গোলেই ম্যাচ শেষ করে ফ্রান্স। যোগ্যতা অর্জন করে ফেলে ইউরো কাপের মূল পর্বে।

 

পর্তুগাল জিতেছে ৩-২ গোলে। রোনাল্ডো দু’টি গোল করেন। ১৮ মিনিটে গোল করে পর্তুগালকে এগিয়ে দিয়েছিলেন গন্সালো র‍্যামোস। ২৯ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন রোনাল্ডো। ৬৯ মিনিটের মাথায় একটি গোল শোধ করে স্লোভাকিয়া। ৭২ মিনিটে রোনাল্ডো দ্বিতীয় গোল করেন। ৮০ মিনিটের মাথায় স্লোভিকিয়া দ্বিতীয় গোল করে। তাতেই চাপ বেড়ে যায় পর্তুগালের। কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত ৩-২ গোলের ব্যবধানে ধরে রাখেন রোনাল্ডোরা।

 

বেলজিয়াম হারায় অস্ট্রিয়াকে। ১২ মিনিটের মাথায় গোল করে প্রথমে এগিয়ে গিয়েছিল বেলজিয়াম। সেই গোলটি করেন দোদি লুকবাকিয়ো। তিনি দ্বিতীয় গোল করেন ৫৫ মিনিটে। তিনি মিনিটের মধ্যে বেলজিয়ামের হয়ে গোল করেন রোমেলু লুকাকু। ৭২ মিনিটে একটি গোল শোধ করে অস্ট্রিয়া। ৮৪ মিনিটে পেনাল্টি থেকে গোল পায় তারা। পর পর দু’টি গোল শোধ হয়ে যাওয়ায় চাপ বেড়ে যায় বেলজিয়ামের। কিন্তু শেষ পর্যন্ত তারা ৩-২ গোল ম্যাচ জিতে নেয়।





Others News

T20 World Cup 2026 News: আবার সেমিতে ভারত বনাম ইংল্যান্ড, আগের দুই বিশ্বকাপের ফল কী ছিল?

T20 World Cup 2026 News: আবার সেমিতে ভারত বনাম ইংল্যান্ড, আগের দুই বিশ্বকাপের ফল কী ছিল?


India vs England T20 World Cup History:
টি-২০ বিশ্বকাপের মঞ্চে ভারত এবং ইংল্যান্ড এখনও পর্যন্ত মোট পাঁচবার মুখোমুখি হয়েছে। এই লড়াইয়ে সামান্য এগিয়ে রয়েছে ইংল্যান্ড। পাঁচ ম্যাচের মধ্যে তিনটিতে জয় পেয়েছে ইংল্যান্ড, আর দু’টি ম্যাচ জিতেছে ভারত।

ICC T20 World Cup 2026:
২০২৬ টি-২০ বিশ্বকাপ এখন শেষ পর্যায়ে। টুর্নামেন্টে বাকি রয়েছে মাত্র তিনটি ম্যাচ—দুটি সেমিফাইনাল এবং একটি ফাইনাল। দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হতে চলেছে ভারত ও ইংল্যান্ড (India vs England)। স্বাভাবিকভাবেই ক্রিকেটপ্রেমীদের মনে প্রশ্ন উঠছে, টি-২০ বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে টিম ইন্ডিয়ার (Indian Cricket Team) অতীত রেকর্ড ঠিক কেমন?

উল্লেখযোগ্য বিষয় হল, গত তিনটি টি-২০ বিশ্বকাপেই সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধেই খেলতে নামছে ভারত।

৫ মার্চ ভারত-ইংল্যান্ড সেমিফাইনাল

২০২৬ টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে খেলার জন্য ইতিমধ্যেই চারটি দল চূড়ান্ত হয়ে গিয়েছে। সেই সঙ্গে নির্ধারিত হয়েছে কোন দল কার বিরুদ্ধে খেলবে। প্রথম সেমিফাইনাল ম্যাচটি ৪ মার্চ অনুষ্ঠিত হবে, যেখানে দক্ষিণ আফ্রিকা মুখোমুখি হবে নিউজিল্যান্ডের।

অন্যদিকে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে ভারত ও ইংল্যান্ড। এই ম্যাচটি ৫ মার্চ মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আয়োজন করা হবে।

২০২২ ও ২০২৪ সেমিফাইনালের স্মৃতি

২০২২ সালের টি-২০ বিশ্বকাপ সেমিফাইনালে ভারত এবং ইংল্যান্ড মুখোমুখি হয়েছিল। সেই ম্যাচে রোহিত শর্মার নেতৃত্বে ভারতীয় দল ১০ উইকেটে পরাজিত হয় এবং সেবার ভারতের বিশ্বকাপ জয়ের স্বপ্ন ভেঙে যায়।

তবে ২০২৪ সালের টি-২০ বিশ্বকাপে ছবিটা সম্পূর্ণ উল্টো ছিল। সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছিল টিম ইন্ডিয়া। এরপর ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে পরাজিত করে বিশ্বকাপ জিতেছিল ভারত।

আবার কি হবে একই সমীকরণ?

এবারও সেমিফাইনালে মুখোমুখি ভারত ও ইংল্যান্ড। অন্যদিকে সেমিফাইনালে রয়েছে দক্ষিণ আফ্রিকাও। তাই অনেক ক্রিকেটপ্রেমী আশা করছেন, ভারত যদি ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে ওঠে এবং দক্ষিণ আফ্রিকা যদি নিউজিল্যান্ডকে পরাজিত করে, তাহলে আবারও দেখা যেতে পারে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ফাইনাল।

তবে শেষ পর্যন্ত কী হবে, তা সময়ই বলবে। আপাতত একটা বিষয় পরিষ্কার—টি-২০ বিশ্বকাপের ইতিহাসে পাঁচবারের সাক্ষাতে ইংল্যান্ড তিনবার এবং ভারত দু’বার জয় পেয়েছে। তাই ৫ মার্চের সেমিফাইনাল ম্যাচ জিতে সেই হিসাব সমান করতে চাইবে টিম ইন্ডিয়া।