ফের একবার অন্ধকার দুনিয়ায় যীশু, সঙ্গে নওয়াজউদ্দিন।

17th October 2023 9:16 pm Entertainment
ফের একবার অন্ধকার দুনিয়ায় যীশু, সঙ্গে নওয়াজউদ্দিন।


দক্ষিণী ছবিতে একের পর এক ছক্কা হাঁকাচ্ছেন বাঙালি অভিনেতা যীশু সেনগুপ্ত। কিছুদিন আগেই প্রকাশ্যে এসেছে রবি তেজা অভিনীত 'টাইগার নাগেশ্বর রাও' ছবির ট্রেলার। সেখানেও সিআই মৌলির চরিত্রে পর্দায় যীশুর ঝলক কাঁপিয়ে দিয়েছে। এবার তিনি অন্ধকার দুনিয়ায় রাজ করতে প্রস্তুত। প্রকাশ্যে এসেছে বহু প্রতীক্ষীত ভেঙ্কটেশ ডাঙ্গুবাটি অভিনীত 'সৈন্ধব' ছবির টিজার। প্রথমবার এই ছবির হাত ধরে দক্ষিণী দুনিয়ায় পা রাখলেন বলিউড অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী।

 

শৈলেশ কোলানু পরিচালিত এই ছবি পুরোপুরি ফ্যামিলি ড্রামা। যেখানে প্রথমবার অন্যরকম খলনায়কের চরিত্রে দক্ষিণী ছবিতে ধরা দিলেন নওয়াজউদ্দিন সিদ্দিকী। টিজারে দেখানো হয়, অভিনেতা নওয়াজের ভয়ঙ্কর রূপ। যিনি অন্ধকার দুনিয়ায় নিজের কাজের স্বার্থে একের পর এক খুন করতে দ্বিধাবোধ করেন না। শুধু তাই নয়, সে ছোট ছোট ছেলেদের তুলে এনে ট্রেনিং দেয় ও সমাজ- বিরোধী কাজ করায়। টিজারে ধরা দেন যীশুও । তিনিও নওয়াজের মতোই সমাজ বিরোধী কাজের সঙ্গে যুক্ত। এরপরেই পর্দায় ধরা দেন অভিনেতা ভেঙ্কটেশ। যাঁকে সকলেই 'সাইকো' হিসাবে পরিচয় করায়। প্রথম দিকে ভেঙ্কটেশকে দেখে শান্ত-ভদ্র মনে হলেও পরবর্তী সময়ে তাঁর হিংস্র রূপ ভেসে ওঠে পর্দায় ।

 

প্রত্যেকবার শৈলেশ কোলানু ক্রাইম থ্রিলার ছবি নিয়ে দর্শকদের মনোরঞ্জন বাড়িয়ে তোলেন। এবারে সেই ডোজ আরও বাড়তে চলেছে। ছবির সিনেমাটোগ্রাফির দায়িত্ব সামলেছেন এস মাণিকান্দান । সঙ্গীত পরিচালনার দায়িত্বে সন্তোষ নারায়ণন৷ সৈন্ধব প্রেক্ষাগৃহে মুক্তি পাবে দক্ষিণী ভাষার পাশাপাশি হিন্দিতেও। আগামী বছর 13 জানুয়ারি অর্থাৎ সংক্রান্তির দিনে মুক্তি পাবে এই ছবি। গুরুত্বপূর্ণ চরিত্রে ভেঙ্কটেশের পাশাপাশি অভিনয় করতে দেখা যাবে নওয়াদউদ্দিন সিদ্দিকী, আর্য, শ্রদ্ধা শ্রীনাথ, রুহানি শর্মা, যীশু সেনগুপ্ত, জয়প্রকাশ-সহ আরও অনেকে।





Others News

প্রথম দিনের পর দ্বিতীয় দিনেও ভালো সাড়া, ২ কোটির ঘরে ‘দ্য বেঙ্গল ফাইলস’

প্রথম দিনের পর দ্বিতীয় দিনেও ভালো সাড়া, ২ কোটির ঘরে ‘দ্য বেঙ্গল ফাইলস’


দ্য বেঙ্গল ফাইলস' বক্স অফিস কালেকশন: দ্বিতীয় দিনে সামান্য উন্নতি, ২ কোটির বেশি আয় করল বিবেক অগ্নিহোত্রীর ছবি

বিবেক অগ্নিহোত্রীর বহুল আলোচিত ছবি ‘দ্য বেঙ্গল ফাইলস’ মুক্তির পর দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি করেছে। প্রথম দিনে ছবিটি মাঝারি ব্যবসা করলেও, দ্বিতীয় দিনে অর্থাৎ শনিবার বক্স অফিসে সামান্য বৃদ্ধি লক্ষ্য করা গেছে। ট্রেড অ্যানালিস্টদের মতে, ছবিটি শনিবার ২ কোটিরও বেশি আয় করেছে।

শুক্রবার ছবিটির আয় প্রায় ১.৮ কোটি টাকার কাছাকাছি ছিল। শনিবার ছুটির দিন হওয়ায় দর্শক সংখ্যা কিছুটা বেড়েছে, ফলে আয় ২ কোটির বেশি পৌঁছেছে। তবে আগামী কয়েকদিনের আয় নির্ধারণ করবে ছবিটি লম্বা দৌড়ে কতটা এগোতে পারবে।

‘দ্য বেঙ্গল ফাইলস’ মুক্তির আগেই নানা বিতর্ক ও আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল। এখন দেখার বিষয়, আগামী দিনগুলোতে দর্শকদের ইতিবাচক প্রতিক্রিয়া কেমন হয় এবং এটি বক্স অফিসে কেমন রেসপন্স ধরে রাখতে পারে।