কঙ্গনার পরিবারে নতুন সদস্যের আগমন,

20th October 2023 9:37 pm Entertainment
কঙ্গনার পরিবারে নতুন সদস্যের আগমন,


নবরাত্রির শুভ সময়ে কঙ্গনা রানাওয়াতের পরিবারে নতুন সদস্যের আগমন। খুশিতে অভিনেত্রীর চোখে জল । কঙ্গনার ভাই অক্ষত রানাওয়াত ও তাঁর স্ত্রী রিতু রানাওয়াতের শুরু হল নতুন জার্নি। শুক্রবার রিতু জন্ম দিয়েছেন ফুটফুটে পুত্র সন্তানের। তাঁকে কোলে নিয়েই কেঁদে ফেলেন অভিনেত্রী। সোশাল মিডিয়ায় আবেগঘন পোস্ট কঙ্গনার। প্রকাশ্যে এনেছেন নবজাতকের নামও।

 

সোশাল মিডিয়ায় আবেগপূর্ণ মুহূর্তের বেশ কয়েকটি ছবি শেয়ার করে লিখেছেন, "আজকের এই শুভ দিনে আমাদের ঘরে নতুন সদস্যের আগমন ঘটেছে । আমার ভাই অক্ষত ও তাঁর স্ত্রী রিতু বাবা-মা হয়েছেন। তাঁদের এক পুত্রসন্তান হয়েছে । সুন্দর ফুটফুটে এই শিশুটির নাম আমরা রেখেছি অশত্থামা রানাওয়াত। আপনারা সকলেই আমাদের পরিবারের নতুন এই সদস্যকে আশীর্বাদ করুন। আমরা আমাদের খুশি সকলের সঙ্গে ভাগ করে নিলাম । "

 

বলিউড কুইন খুশির এই খবর প্রকাশ্যে আসতেই শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন অনুরাগীরা । শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রী মহিমা চৌধুরী, খুশি ভরদ্বাজ, অভিনেতা অনুপম খের। মহিমা কমেন্ট সেকশনে লিখেছেন "অভিনন্দন"। অনুপম খের ভালোবাসার ইমোজি দিয়েছেন। অন্যদিকে, এক অনুরাগী লিখেছেন, "মহাভারতে অন্যতম চরিত্র অশত্থামা। তিনি একজন বীর যোদ্ধা ছিলেন। অশত্থামা ভগবান শিবের আর একটা অবতার । রানাওয়াত পরিবারকে অনেক শুভেচ্ছা।" আর এক অনুরাগী লিখেছেন, "আপনি পিসি হয়েছেন। অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। ভগবান কৃষ্ণ খুদে শিশুকে সুস্থ রাখুক, ভালো রাখুক।"





Others News

প্রথম দিনের পর দ্বিতীয় দিনেও ভালো সাড়া, ২ কোটির ঘরে ‘দ্য বেঙ্গল ফাইলস’

প্রথম দিনের পর দ্বিতীয় দিনেও ভালো সাড়া, ২ কোটির ঘরে ‘দ্য বেঙ্গল ফাইলস’


দ্য বেঙ্গল ফাইলস' বক্স অফিস কালেকশন: দ্বিতীয় দিনে সামান্য উন্নতি, ২ কোটির বেশি আয় করল বিবেক অগ্নিহোত্রীর ছবি

বিবেক অগ্নিহোত্রীর বহুল আলোচিত ছবি ‘দ্য বেঙ্গল ফাইলস’ মুক্তির পর দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি করেছে। প্রথম দিনে ছবিটি মাঝারি ব্যবসা করলেও, দ্বিতীয় দিনে অর্থাৎ শনিবার বক্স অফিসে সামান্য বৃদ্ধি লক্ষ্য করা গেছে। ট্রেড অ্যানালিস্টদের মতে, ছবিটি শনিবার ২ কোটিরও বেশি আয় করেছে।

শুক্রবার ছবিটির আয় প্রায় ১.৮ কোটি টাকার কাছাকাছি ছিল। শনিবার ছুটির দিন হওয়ায় দর্শক সংখ্যা কিছুটা বেড়েছে, ফলে আয় ২ কোটির বেশি পৌঁছেছে। তবে আগামী কয়েকদিনের আয় নির্ধারণ করবে ছবিটি লম্বা দৌড়ে কতটা এগোতে পারবে।

‘দ্য বেঙ্গল ফাইলস’ মুক্তির আগেই নানা বিতর্ক ও আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল। এখন দেখার বিষয়, আগামী দিনগুলোতে দর্শকদের ইতিবাচক প্রতিক্রিয়া কেমন হয় এবং এটি বক্স অফিসে কেমন রেসপন্স ধরে রাখতে পারে।