প্যারা এশিয়ান গেমসে তৃতীয় দিনে ৩০ পদক এল ভারতের ঝুলিতে।

26th October 2023 8:53 am Sport
প্যারা এশিয়ান গেমসে তৃতীয় দিনে ৩০ পদক এল ভারতের ঝুলিতে।


চিনের হাংঝাউতে বসেছে প্যারা এশিয়ান গেমসের (Para Asian Games 2023) আসর। সেই প্রতিযোগিতার তৃতীয় দিনে ভারতের ঝুলিতে এল মোট ৩০টি পদক। বিশ্বরেকর্ড গড়ে নিজের পদক ধরে রাখলেন তারকা জ্যাভলিন থ্রোয়ার সুমিত আন্টিল (Sumit Antil)। সুমিতের পদক মিলিয়ে এদিন মোট ছয়টি স্বর্ণপদক জিতল ভারত। বর্তমানে ভারতের ঝুলিতে মোট ৬৪টি পদক (১৫টি সোনা, ২০টি রুপো এবং ২৯টি ব্রোঞ্জ) রয়েছে। আপাতত পদক তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছে ভারত। মোট ৩০০ পদক জিতে তালিকার শীর্ষে আয়োজক চিন।

এই বছর প্যারিসে আয়োজিত প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ৭০.৮৩ মিটার দূরত্বে জ্যাভলিন ছুড়ে বিশ্বরেকর্ড গড়েছিলেন সুমিত। ২৫ বছর বয়সি ভারতীয় অ্যাথলিট নিজেরই রেকর্ড ভাঙলেন। তিনি হাংঝৌতে ৭৩.২৯ মিটার দূরত্বে জ্যাভলিন ছুড়ে নতুন বিশ্বরেকর্ড গড়েন। জ্যাভলিনের এফ-৪৬ বিভাগে আরেক ভারতীয় জ্যাভলিন থ্রোয়ার সুন্দর সিংহও বিশ্বরেকর্ড গড়েন। তিনি নিজের ষষ্ঠ প্রয়াসে ৬৮.৬০ মিটার দূরত্বে নিজের জ্যাভলিন ছোড়েন। ভাঙেন শ্রীলঙ্কার দীনেশ প্রিয়নাথের ৬৭.৭৯ মিটারের রেকর্ড। সুন্দর তো বিশ্বরেকর্ড গড়েনই, এফ৪৬-এ তিন ভারতীয় পোডিয়াম ফিনিশ করেন। ৬৭.০৮ মিটার দূরে জ্যাভলিন ছুড়ে রিঙ্কু রুপো পান এবং অজিত সিংহ ৬৩.৫২ মিটার দূরত্বে জ্যাভলিন ছুড়ে ব্রোঞ্জ জেতেন।

 

জ্যাভিলনে ভারতের সাফল্যের ধারা কিন্তু এখানেই শেষ নয়। এফ ৩৭/৩৮ বিভাগে হ্যানে নিজের তৃতীয় প্রয়াসে ৫৫.৯৭ মিটার দূরে জ্যাভলিন ছুড়ে ইতিহাস গড়েন। এটি প্যারা এশিয়ান গেমসের নতুন রেকর্ডও বটে। অঙ্কুর ধামা এবং রক্ষিতা রাজু পুরুষ এবং মহিলাদের ১৫০০ মিটার টি ১১ প্রতিযোগিতায় ভারতকে সোনা এনে দেন। অঙ্কুরই প্রথম ভারতীয় হিসাবে প্য়ারা এশিয়ান গেমসের এক টুর্নামেন্টে একাধিক স্বর্ণপদক জিতলেন।

 

আজ ১৫০০ মিটারে সোনা জেতার আগে ৫০০০ মিটারেও সোনা জিতেছিলেন অঙ্কুর। নমিতা সুরেশ ভারতের দিনের শেষ স্বর্ণপদকটি জেতেন। তিনি লং জাম্পের টি ৪৭ বিভাগে সোনা জেতেন। ৫.১৫ মিটার অতিক্রম করে নমিতা স্বর্ণপদক লাভ করেন।





Others News

T20 World Cup 2026 News: আবার সেমিতে ভারত বনাম ইংল্যান্ড, আগের দুই বিশ্বকাপের ফল কী ছিল?

T20 World Cup 2026 News: আবার সেমিতে ভারত বনাম ইংল্যান্ড, আগের দুই বিশ্বকাপের ফল কী ছিল?


India vs England T20 World Cup History:
টি-২০ বিশ্বকাপের মঞ্চে ভারত এবং ইংল্যান্ড এখনও পর্যন্ত মোট পাঁচবার মুখোমুখি হয়েছে। এই লড়াইয়ে সামান্য এগিয়ে রয়েছে ইংল্যান্ড। পাঁচ ম্যাচের মধ্যে তিনটিতে জয় পেয়েছে ইংল্যান্ড, আর দু’টি ম্যাচ জিতেছে ভারত।

ICC T20 World Cup 2026:
২০২৬ টি-২০ বিশ্বকাপ এখন শেষ পর্যায়ে। টুর্নামেন্টে বাকি রয়েছে মাত্র তিনটি ম্যাচ—দুটি সেমিফাইনাল এবং একটি ফাইনাল। দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হতে চলেছে ভারত ও ইংল্যান্ড (India vs England)। স্বাভাবিকভাবেই ক্রিকেটপ্রেমীদের মনে প্রশ্ন উঠছে, টি-২০ বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে টিম ইন্ডিয়ার (Indian Cricket Team) অতীত রেকর্ড ঠিক কেমন?

উল্লেখযোগ্য বিষয় হল, গত তিনটি টি-২০ বিশ্বকাপেই সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধেই খেলতে নামছে ভারত।

৫ মার্চ ভারত-ইংল্যান্ড সেমিফাইনাল

২০২৬ টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে খেলার জন্য ইতিমধ্যেই চারটি দল চূড়ান্ত হয়ে গিয়েছে। সেই সঙ্গে নির্ধারিত হয়েছে কোন দল কার বিরুদ্ধে খেলবে। প্রথম সেমিফাইনাল ম্যাচটি ৪ মার্চ অনুষ্ঠিত হবে, যেখানে দক্ষিণ আফ্রিকা মুখোমুখি হবে নিউজিল্যান্ডের।

অন্যদিকে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে ভারত ও ইংল্যান্ড। এই ম্যাচটি ৫ মার্চ মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আয়োজন করা হবে।

২০২২ ও ২০২৪ সেমিফাইনালের স্মৃতি

২০২২ সালের টি-২০ বিশ্বকাপ সেমিফাইনালে ভারত এবং ইংল্যান্ড মুখোমুখি হয়েছিল। সেই ম্যাচে রোহিত শর্মার নেতৃত্বে ভারতীয় দল ১০ উইকেটে পরাজিত হয় এবং সেবার ভারতের বিশ্বকাপ জয়ের স্বপ্ন ভেঙে যায়।

তবে ২০২৪ সালের টি-২০ বিশ্বকাপে ছবিটা সম্পূর্ণ উল্টো ছিল। সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছিল টিম ইন্ডিয়া। এরপর ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে পরাজিত করে বিশ্বকাপ জিতেছিল ভারত।

আবার কি হবে একই সমীকরণ?

এবারও সেমিফাইনালে মুখোমুখি ভারত ও ইংল্যান্ড। অন্যদিকে সেমিফাইনালে রয়েছে দক্ষিণ আফ্রিকাও। তাই অনেক ক্রিকেটপ্রেমী আশা করছেন, ভারত যদি ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে ওঠে এবং দক্ষিণ আফ্রিকা যদি নিউজিল্যান্ডকে পরাজিত করে, তাহলে আবারও দেখা যেতে পারে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ফাইনাল।

তবে শেষ পর্যন্ত কী হবে, তা সময়ই বলবে। আপাতত একটা বিষয় পরিষ্কার—টি-২০ বিশ্বকাপের ইতিহাসে পাঁচবারের সাক্ষাতে ইংল্যান্ড তিনবার এবং ভারত দু’বার জয় পেয়েছে। তাই ৫ মার্চের সেমিফাইনাল ম্যাচ জিতে সেই হিসাব সমান করতে চাইবে টিম ইন্ডিয়া।