বিশ্বকাপে রোহিতের সহকারী বেছে নিল ভারত

4th November 2023 7:12 pm Sport
বিশ্বকাপে রোহিতের সহকারী বেছে নিল ভারত


বিশ্বকাপে ভারতীয় দলের সহ-অধিনায়ক ছিলেন তিনি। সেই হার্দিক পাণ্ড্য প্রতিযোগিতা থেকেই ছিটকে গিয়েছেন। শনিবার সকালে আনুষ্ঠানিক ভাবে সেই খবর জানিয়ে দেওয়া হয়েছে। প্রশ্ন ছিল, বাকি ম্যাচগুলিতে দলের সহ-অধিনায়ক হিসাবে কাকে দেখা যাবে? সেই প্রশ্নের উত্তরও জানা গেল। এক ওয়েবসাইটের খবর অনুযায়ী, কেএল রাহুলকে সহ-অধিনায়কের দায়িত্ব দেওয়া হতে চলেছে। সেই ওয়েবসাইটে বোর্ডের এক কর্তা বলেছেন, “বাকি বিশ্বকাপের জন্যে সহ-অধিনায়ক হিসাবে কেএল রাহুলকে নির্বাচিত করা হয়েছে। নির্বাচক কমিটির চেয়ারম্যান অজিত আগরকর দলের সঙ্গেই রয়েছেন। তিনি শনিবার সকালেই রাহুলকে সে ব্যাপারে জানিয়ে দিয়েছেন।”

 

বিশ্বকাপে এত দিন রাহুল বিশেষজ্ঞ কিপার হিসাবে বোলারদের বৈঠকে হাজির থাকছিলেন। এ বার থেকে বোলারদের পাশাপাশি ব্যাটারদের বৈঠকেও থাকবেন তিনি। দল পরিচালন সমিতির গুরুত্বপূর্ণ সিদ্ধান্তেও মত থাকবে তাঁর। অনেকে ভেবেছিলেন, যশপ্রীত বুমরাকে সহ-অধিনায়কের দায়িত্ব দেওয়া হবে। কিন্তু উইকেটকিপার হিসাবে ম্যাচের মাঝে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে রাহুলের মতামত বেশি কার্যকরী হতে পারে ভেবে তাঁকে বেছে নেওয়া হয়েছে।

চলতি বিশ্বকাপে ভাল ফর্মে রয়েছেন রাহুল। ব্যাট হাতে যেমন মিডল অর্ডারে এসে দায়িত্বশীল ভূমিকা নিচ্ছেন, তেমনই স্টাম্পের পিছনেও তাঁর ভূমিকা অনস্বীকার্য। ডিআরএস নেওয়ার ক্ষেত্রে অসাধারণ ভূমিকা নিচ্ছেন। তাঁর নেওয়া ডিআরএস বেশিরভাগ ক্ষেত্রেই সফল হচ্ছে। শ্রীলঙ্কা ম্যাচে দু’টি নির্ভুল ডিআরএস নিয়েছেন। রোহিত জানিয়ে দিয়েছেন, ডিআরএস নেওয়ার সিদ্ধান্ত তিনি রাহুলের উপরেই ছেড়ে দিয়েছেন। ২০১৮ সালে এশিয়া কাপ খেলতে গিয়ে চোট পেয়েছিলেন হার্দিক। সে বার পিঠে চোট পেয়েছিলেন তিনি। সেই চোট সারিয়ে মাঠে ফিরতে বেশ কিছু বছর লেগেছিল হার্দিকের। আইপিএলে গত বছর ফিরেছিলেন তিনি। তখন থেকেই ব্যাটিং এবং বোলিং দু'টি সমান ভাবে করছিলেন। এ বার পায়ে চোট পেয়েছেন হার্দিক। পা মচকে গিয়েছে তাঁর। যার জন্য বিশ্বকাপ থেকেই ছিটকে গেলেন হার্দিক।





Others News

T20 World Cup 2026 News: আবার সেমিতে ভারত বনাম ইংল্যান্ড, আগের দুই বিশ্বকাপের ফল কী ছিল?

T20 World Cup 2026 News: আবার সেমিতে ভারত বনাম ইংল্যান্ড, আগের দুই বিশ্বকাপের ফল কী ছিল?


India vs England T20 World Cup History:
টি-২০ বিশ্বকাপের মঞ্চে ভারত এবং ইংল্যান্ড এখনও পর্যন্ত মোট পাঁচবার মুখোমুখি হয়েছে। এই লড়াইয়ে সামান্য এগিয়ে রয়েছে ইংল্যান্ড। পাঁচ ম্যাচের মধ্যে তিনটিতে জয় পেয়েছে ইংল্যান্ড, আর দু’টি ম্যাচ জিতেছে ভারত।

ICC T20 World Cup 2026:
২০২৬ টি-২০ বিশ্বকাপ এখন শেষ পর্যায়ে। টুর্নামেন্টে বাকি রয়েছে মাত্র তিনটি ম্যাচ—দুটি সেমিফাইনাল এবং একটি ফাইনাল। দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হতে চলেছে ভারত ও ইংল্যান্ড (India vs England)। স্বাভাবিকভাবেই ক্রিকেটপ্রেমীদের মনে প্রশ্ন উঠছে, টি-২০ বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে টিম ইন্ডিয়ার (Indian Cricket Team) অতীত রেকর্ড ঠিক কেমন?

উল্লেখযোগ্য বিষয় হল, গত তিনটি টি-২০ বিশ্বকাপেই সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধেই খেলতে নামছে ভারত।

৫ মার্চ ভারত-ইংল্যান্ড সেমিফাইনাল

২০২৬ টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে খেলার জন্য ইতিমধ্যেই চারটি দল চূড়ান্ত হয়ে গিয়েছে। সেই সঙ্গে নির্ধারিত হয়েছে কোন দল কার বিরুদ্ধে খেলবে। প্রথম সেমিফাইনাল ম্যাচটি ৪ মার্চ অনুষ্ঠিত হবে, যেখানে দক্ষিণ আফ্রিকা মুখোমুখি হবে নিউজিল্যান্ডের।

অন্যদিকে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে ভারত ও ইংল্যান্ড। এই ম্যাচটি ৫ মার্চ মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আয়োজন করা হবে।

২০২২ ও ২০২৪ সেমিফাইনালের স্মৃতি

২০২২ সালের টি-২০ বিশ্বকাপ সেমিফাইনালে ভারত এবং ইংল্যান্ড মুখোমুখি হয়েছিল। সেই ম্যাচে রোহিত শর্মার নেতৃত্বে ভারতীয় দল ১০ উইকেটে পরাজিত হয় এবং সেবার ভারতের বিশ্বকাপ জয়ের স্বপ্ন ভেঙে যায়।

তবে ২০২৪ সালের টি-২০ বিশ্বকাপে ছবিটা সম্পূর্ণ উল্টো ছিল। সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছিল টিম ইন্ডিয়া। এরপর ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে পরাজিত করে বিশ্বকাপ জিতেছিল ভারত।

আবার কি হবে একই সমীকরণ?

এবারও সেমিফাইনালে মুখোমুখি ভারত ও ইংল্যান্ড। অন্যদিকে সেমিফাইনালে রয়েছে দক্ষিণ আফ্রিকাও। তাই অনেক ক্রিকেটপ্রেমী আশা করছেন, ভারত যদি ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে ওঠে এবং দক্ষিণ আফ্রিকা যদি নিউজিল্যান্ডকে পরাজিত করে, তাহলে আবারও দেখা যেতে পারে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ফাইনাল।

তবে শেষ পর্যন্ত কী হবে, তা সময়ই বলবে। আপাতত একটা বিষয় পরিষ্কার—টি-২০ বিশ্বকাপের ইতিহাসে পাঁচবারের সাক্ষাতে ইংল্যান্ড তিনবার এবং ভারত দু’বার জয় পেয়েছে। তাই ৫ মার্চের সেমিফাইনাল ম্যাচ জিতে সেই হিসাব সমান করতে চাইবে টিম ইন্ডিয়া।