আবার মেজাজ হারালেন ভারতীয় ক্রিকেটার

4th November 2023 7:14 pm Sport
আবার মেজাজ হারালেন ভারতীয় ক্রিকেটার


আবার মেজাজ হারালেন হরমনপ্রীত কৌর। মাঠেই প্রতিপক্ষ ক্রিকেটারের সঙ্গে কথা কাটাকাটিতে জড়ালেন ভারত অধিনায়ক। তবে এ বার আর ভারতীয় দলের হয়ে খেলার সময় মেজাজ হারাননি হরমনপ্রীত। অস্ট্রেলিয়ার ঘরোয়া লিগ মহিলাদের বিগ ব্যাশে খেলার সময় প্রতিপক্ষ বোলারের সঙ্গে তর্কে জড়ান তিনি। মহিলাদের বিগ ব্যাশে মেলবোর্ন রেনেগেডসের হয়ে খেলছেন হরমনপ্রীত। পার্থ স্কর্চার্সের বিরুদ্ধে হরমনের ৫২ রানে ভর করে ২০ ওভারে ১৭১ রান করেন মেলবোর্ন। ম্যাচের ১৬তম ওভারে তখন ব্যাট করছিলেন হরমনপ্রীত। বল করছিলেন সোফি ডিভাইন। তিনি বল করার সময় প্রস্তুত ছিলেন না হরমন। তাই বল করার আগেই উইকেট ছেড়ে সরে দাঁড়ান তিনি।

হরমনের সরে যাওয়া ভাল ভাবে নেননি ডিভাইন। তিনি আম্পায়ারের কাছে আবেদন করেন সেটি যেন বল হিসাবে ধরা হয়। অন্য দিকে আবার হরমন দাবি করতে থাকেন বলটি ‘ডেড বল’ হিসাবে ধরা হোক। এই নিয়েই দুই ক্রিকেটার কথা কাটাকাটিতে জড়ান। হরমনপ্রীতকে বেশ উত্তেজিত হয়ে কথা বলতে দেখা যায়। মধ্যস্থতা করতে হয় আম্পায়ারদের। তাঁরা শেষ পর্যন্ত হরমনের দাবি মেনে ‘ডেড বল’ দেন। এর আগে এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশের বিরুদ্ধে খেলা চলাকালীন মেজাজ হারিয়েছিলেন হরমনপ্রীত। তার কারণে শাস্তিও পেতে হয়েছিল ভারত অধিনায়ককে। তিন ম্যাচে নির্বাসিত করা হয়েছিল তাঁকে। আরও এক বার বিতর্কে জড়ালেন তিনি।

 

হরমন রান পেলেও দল অবশ্য জিততে পারেনি। বেথ মুনির ৫৯ ও ডিভাইনের ৫২ রানে ভর করে ৬ উইকেটে মেলবোর্নকে হারায় পার্থ।





Others News

T20 World Cup 2026 News: আবার সেমিতে ভারত বনাম ইংল্যান্ড, আগের দুই বিশ্বকাপের ফল কী ছিল?

T20 World Cup 2026 News: আবার সেমিতে ভারত বনাম ইংল্যান্ড, আগের দুই বিশ্বকাপের ফল কী ছিল?


India vs England T20 World Cup History:
টি-২০ বিশ্বকাপের মঞ্চে ভারত এবং ইংল্যান্ড এখনও পর্যন্ত মোট পাঁচবার মুখোমুখি হয়েছে। এই লড়াইয়ে সামান্য এগিয়ে রয়েছে ইংল্যান্ড। পাঁচ ম্যাচের মধ্যে তিনটিতে জয় পেয়েছে ইংল্যান্ড, আর দু’টি ম্যাচ জিতেছে ভারত।

ICC T20 World Cup 2026:
২০২৬ টি-২০ বিশ্বকাপ এখন শেষ পর্যায়ে। টুর্নামেন্টে বাকি রয়েছে মাত্র তিনটি ম্যাচ—দুটি সেমিফাইনাল এবং একটি ফাইনাল। দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হতে চলেছে ভারত ও ইংল্যান্ড (India vs England)। স্বাভাবিকভাবেই ক্রিকেটপ্রেমীদের মনে প্রশ্ন উঠছে, টি-২০ বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে টিম ইন্ডিয়ার (Indian Cricket Team) অতীত রেকর্ড ঠিক কেমন?

উল্লেখযোগ্য বিষয় হল, গত তিনটি টি-২০ বিশ্বকাপেই সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধেই খেলতে নামছে ভারত।

৫ মার্চ ভারত-ইংল্যান্ড সেমিফাইনাল

২০২৬ টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে খেলার জন্য ইতিমধ্যেই চারটি দল চূড়ান্ত হয়ে গিয়েছে। সেই সঙ্গে নির্ধারিত হয়েছে কোন দল কার বিরুদ্ধে খেলবে। প্রথম সেমিফাইনাল ম্যাচটি ৪ মার্চ অনুষ্ঠিত হবে, যেখানে দক্ষিণ আফ্রিকা মুখোমুখি হবে নিউজিল্যান্ডের।

অন্যদিকে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে ভারত ও ইংল্যান্ড। এই ম্যাচটি ৫ মার্চ মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আয়োজন করা হবে।

২০২২ ও ২০২৪ সেমিফাইনালের স্মৃতি

২০২২ সালের টি-২০ বিশ্বকাপ সেমিফাইনালে ভারত এবং ইংল্যান্ড মুখোমুখি হয়েছিল। সেই ম্যাচে রোহিত শর্মার নেতৃত্বে ভারতীয় দল ১০ উইকেটে পরাজিত হয় এবং সেবার ভারতের বিশ্বকাপ জয়ের স্বপ্ন ভেঙে যায়।

তবে ২০২৪ সালের টি-২০ বিশ্বকাপে ছবিটা সম্পূর্ণ উল্টো ছিল। সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছিল টিম ইন্ডিয়া। এরপর ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে পরাজিত করে বিশ্বকাপ জিতেছিল ভারত।

আবার কি হবে একই সমীকরণ?

এবারও সেমিফাইনালে মুখোমুখি ভারত ও ইংল্যান্ড। অন্যদিকে সেমিফাইনালে রয়েছে দক্ষিণ আফ্রিকাও। তাই অনেক ক্রিকেটপ্রেমী আশা করছেন, ভারত যদি ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে ওঠে এবং দক্ষিণ আফ্রিকা যদি নিউজিল্যান্ডকে পরাজিত করে, তাহলে আবারও দেখা যেতে পারে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ফাইনাল।

তবে শেষ পর্যন্ত কী হবে, তা সময়ই বলবে। আপাতত একটা বিষয় পরিষ্কার—টি-২০ বিশ্বকাপের ইতিহাসে পাঁচবারের সাক্ষাতে ইংল্যান্ড তিনবার এবং ভারত দু’বার জয় পেয়েছে। তাই ৫ মার্চের সেমিফাইনাল ম্যাচ জিতে সেই হিসাব সমান করতে চাইবে টিম ইন্ডিয়া।