খবরের শিরোনামে থাকেন অভিনেত্রী- সাংসদ নুসরত জাহান। ব্যক্তিগত জীবন থেকে রাজনীতি, বিগত কয়েক বছরে বারবারই চর্চায় এসেছেন তিনি। পুজোর পরে স্বামী যশ দাশগুপ্তর সঙ্গে ভ্যাকেশনে গিয়েছেন নুসরত। ডেস্টিনেশন হিসেবে মালদ্বীপকে বেছে নিয়েছিলেন 'যশরত'। তারকা জুটির সোশ্যাল পেজ ভরেছে মালদ্বীপ ডাইরিজের ছবি ও ভিডিওতে। ফ্যানেরাও সেই পোস্টের নীচে ভরাচ্ছেন ভালোবাসায়। সেই সঙ্গে নায়িকাকে ট্রোলিং শুরু করেন নিন্দুকেরা।
মালদ্বীপ ভ্যাকেশনের নানা বোল্ড ছবিতে নেটপাড়ায় উষ্ণতা ছড়াচ্ছেন নুসরত জাহান। যার মধ্যে রয়েছে ট- পিস পরা একাধিক ছবি। হলুদ রঙা পোশাকে খোলামেলা ছবিতে স্পষ্ট তাঁর বুকের উপরের ট্যাটু। যেখানে লেখা রয়েছে 'ভিক্টরি'। তবে এবার নেটিজেনদের নজরে পড়েছে অন্য একটি জিনিস। যা নিয়ে তাঁকে তুলোধনা শুরু করেন নেটিজেনদের একাংশের। আসলে ছবিটি ভাল করে দেখলে বোঝা যাচ্ছে, বাম হাতের কব্জির কাছে একাধিক কাটা চিহ্ন রয়েছে নুসরতের দেখে বোঝাই যাচ্ছে কিছু বছর আগে ব্লেড, ছুঁড়ি বা ধারালো কিছু দিয়ে হাত কেটেছেন নুসরত।
প্রেমে ব্যথা বা জীবনে কোনও আঘাত পেলে বহু মানুষের নিজেকে আঘাত করার একটা প্রবণতা থাকে ৷ ধারালো কিছু দিয়ে হাত কাটলে সেই চিহ্ন থেকে যায় বহু বছর। অভিনয়ের সময় মেকআপের সাহায্যে তা ঢাকলেও, ভ্যাকেশনের ফটোশ্যুটে তা স্পষ্ট। আর এই কাটা চিহ্ন নজর এড়ায়নি নেটিজেনদের। একজন লিখেছেন, 'হাতে এত কাটার দাগ?' অন্য আরেকজনের মন্তব্য,'তোমার হাতে কাটার দাগে ভর্তি...।' এক নেটিজেন লিখেছেন, 'প্রেমে ছ্যাকা খাওয়ার পর হাত কেটে ফেলছে...।' অন্যজন প্রশ্ন ছুঁড়েছেন, 'হাতে এতবার ব্লেড মেরেছ কেন?'