আটকে যাবে গাড়ি চুরি পুরাতন গাড়ি হবে স্মার্ট দারুণ এক ডিভাইস আনল Jio

6th November 2023 8:08 pm Country News
আটকে যাবে গাড়ি চুরি পুরাতন গাড়ি হবে স্মার্ট দারুণ এক ডিভাইস আনল Jio


Jio নামটির সঙ্গে আমরা সবচেয়ে বেশি পরিচিতি লাভ করেছি মূলত এই সংস্থা টেলিকম ব্যবসায় আসার পর। তবে এই সংস্থা কেবলমাত্র টেলিকম ব্যবসার মধ্যেই নিজেদের আবদ্ধ রাখেনি, বরং জনপ্রিয় এই ব্র্যান্ডকে ভর করে অন্যান্য বিভিন্ন ব্যবসার দিকে এগিয়ে গিয়েছে। বর্তমানে ভারতে এই ব্র্যান্ড এতটাই পরিচিতি লাভ করেছে যে সবার মুখেই জিওর নাম শোনা যায়।মুকেশ আম্বানির (Mukesh Ambani) এই সংস্থা এবার গাড়ির জন্য এমন একটি ডিভাইস নিয়ে এলো যার রীতিমতো বাজারে ঝড় তুলে দিয়েছে। ওই ডিভাইস যেভাবে কাজ করছে তাতে তা ঝড় তুলে দেওয়াই স্বাভাবিক। কেননা সামান্য দামের এই ডিভাইস আপনার লাখ লাখ টাকা দামের গাড়ি চুরি আটকে দিতে পারে। এছাড়াও আপনার পুরাতন গাড়িকে এক নিমেষে স্মার্ট বানিয়ে দিতে পারে এই ছোট্ট ডিভাইসটি।মুকেশ আম্বানির সংস্থা নতুন যে ডিভাইসটি এনেছে তার নাম দেওয়া হয়েছে JioMotive। এই ডিভাইসটির দাম মাত্র ৪৯৯৯ টাকা। যদিও ডিভাইসটির আসল দাম ১১৯৯৯ টাকা, তবে এখন ৫৮% ছাড় দিয়ে মাত্র ৪৯৯৯ টাকায় ডিভাইসটি বিক্রি করা হচ্ছে। এই ডিভাইসে কি কি ফিচার রয়েছে একবার দেখে নেওয়া যাক।ডিভাইসটি আপনার গাড়ির অবস্থান কোথায় তা নিমেষে বলে দিতে পারে। এক্ষেত্রে যদি আপনার বন্ধু অথবা আত্মীয়-স্বজনরাও গাড়ি নিয়ে যান তাহলেও গাড়ির রিয়েল টাইম লোকেশন বলে দিতে পারবে এই ডিভাইস। এমনকি নিখুঁতভাবে গাড়ির মুভমেন্ট বলে দেওয়ার ক্ষমতাও রয়েছে ডিভাইসটির। ফলে চুরি যাওয়ার মত ঘটনায় অনেক সফলতা আসবে এই ডিভাইসের মাধ্যমে।আপনার মোবাইলে যে সিম কার্ড রয়েছে এবং তাতে যে ডেটা রয়েছে তার মাধ্যমেই এই ডিভাইস কন্ট্রোল করা যাবে। ফলে আলাদা করে এই ডিভাইসের জন্য কোন সিম কার্ড অথবা ডেটা রিচার্জ করার প্রয়োজন নেই। এর চেয়েও বড় একটি সুবিধা হল, এই ডিভাইসের মাধ্যমে আপনি আপনার গাড়ির জন্য নির্দিষ্ট একটি এলাকা বেছে নিতে পারেন। এক্ষেত্রে যখনই আপনার গাড়ি ওই এলাকা পার করবে তখনই আপনাকে বারবার অ্যালার্ট দেওয়া হবে।নির্দিষ্ট একটি সময়ের বেশি যদি গাড়ি অন থাকে তাহলেও এই ডিভাইস অ্যালার্ট দেবে। এক্ষেত্রে গাড়ির স্বাস্থ্য ভালো থাকবে এবং অন্যান্য বিভিন্ন দিক দিয়ে গাড়ির মালিক নিশ্চিন্তে থাকতে পারেন।





Others News

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |


বর্তমানে বিশ্বজুড়ে যখন শক্তির তীব্র সংকট এবং জ্বালানির দাম আকাশছোঁয়া, তখন বিজ্ঞান ও প্রযুক্তির জগৎ থেকে একটি অত্যন্ত আশাব্যঞ্জক খবর সামনে এসেছে। সৌর বিদ্যুতের ক্ষেত্রে বিজ্ঞানীরা এমন এক অসামান্য সাফল্য অর্জন করেছেন, যা আগামী দিনে পৃথিবীর শক্তির চাহিদা মেটানোর চিত্রটাই বদলে দিতে পারে।

যুগান্তকারী আবিষ্কারটি কী?

দশকের পর দশক ধরে আমরা যে সাধারণ 'সিলিকন' সোলার প্যানেল ব্যবহার করে আসছি, তার বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা (efficiency) সাধারণত ২০% থেকে ২৪%-এর মধ্যে সীমাবদ্ধ থাকে। কিন্তু বিজ্ঞানীরা সম্প্রতি ট্যান্ডেম পেরভস্কাইট-সিলিকন (Tandem Perovskite-Silicon) নামক এক নতুন প্রযুক্তির সোলার সেল তৈরি করেছেন, যা সৌরশক্তিকে বিদ্যুতে রূপান্তর করার ক্ষেত্রে ৩৪%-এরও বেশি কার্যকারিতা দেখাতে সক্ষম হয়েছে। এটি সৌরবিদ্যুৎ প্রযুক্তির ইতিহাসে এক অবিশ্বাস্য লাফ।

কেন এটি এত গুরুত্বপূর্ণ?

এই নতুন প্রযুক্তির প্রভাব সুদূরপ্রসারী:

  • অল্প জায়গায় বেশি বিদ্যুৎ: এই প্যানেলগুলো আগের তুলনায় অনেক বেশি সৌরশক্তি শোষণ করতে পারে। ফলে, শহরাঞ্চলে যেখানে বাড়ির ছাদে জায়গা কম থাকে, সেখানে অল্প প্যানেল ব্যবহার করেই অনেক বেশি বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে।

  • পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তন রোধ: জীবাশ্ম জ্বালানি (কয়লা, খনিজ তেল) পোড়ানোর ফলে যে বিপুল পরিমাণ কার্বন ডাই-অক্সাইড পরিবেশে মেশে, এই প্রযুক্তি তার একটি শক্তিশালী বিকল্প হিসেবে কাজ করবে। এটি বিশ্ব উষ্ণায়ন (Global Warming) কমাতে সরাসরি সাহায্য করবে।

  • বৈদ্যুতিক যানবাহনের বিপ্লব: যেহেতু এই সেলগুলো ছোট জায়গায় বেশি শক্তি তৈরি করতে পারে, তাই আগামী দিনে বৈদ্যুতিক গাড়ির (EV) ছাদে এই ধরনের প্যানেল লাগিয়ে চলাকালীন অবস্থাতেই গাড়ি চার্জ করার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে।