ডাঙ্কি’র জেরেই কি পিছিয়ে গেল ক্যাটরিনার মেরি ক্রিসমাস এর মুক্তি?

17th November 2023 10:46 pm Entertainment
ডাঙ্কি’র জেরেই কি পিছিয়ে গেল ক্যাটরিনার মেরি ক্রিসমাস এর মুক্তি?


২০২৩ সাল শাহরুখ খানের (Shah Rukh Khan)। একদিকে ‘পাঠান’, অন্যদিকে ‘জওয়ান’। দুই সিনেমার মিলিত আয় দুই হাজার কোটিরও বেশি। এদিকে আবার ডিসেম্বরে আসছে ‘ডাঙ্কি’। তা নিয়েও প্রত্যাশা তুঙ্গে। এমন পরিস্থিতিতে পিছিয়ে গেল ক্যাটরিনা কাইফের (Katrina Kaif) ‘মেরি ক্রিসমাস’ সিনেমার মুক্তি।

শ্রীরাম রাঘবনের পরিচালনায় তৈরি ‘মেরি ক্রিসমাস’। ছবিতে ক্যাটরিনার সঙ্গে দেখা যাবে দক্ষিণী তারকা বিজয় সেতুপতিকে। ২০২২ সালের ২৩ ডিসেম্বর এই সিনেমার মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু সেই সময় রণবীর সিংয়ের ‘সার্কাস’ সিনেমার সঙ্গে দ্বৈরথ এড়ানোর জন্য ক্যাটরিনাদের ছবির মুক্তি পিছিয়ে দেওয়া হয়। চলতি বছরের ১৫ ডিসেম্বর নতুন মুক্তির দিন হিসেবে ধার্য করা হয়েছিল। তাও পিছিয়ে গেল। কিন্তু কেন? জবাব বিজ্ঞপ্তির মাধ্যমে দেওয়া হয়েছে। যেখানে লেখা, “আমরা এই ছবিটা অত্যন্ত ভালোবাসা আর নিষ্ঠা সহকারে তৈরি করেছি, এমনটা সবাই করে। যাই হোক, ২০২৩ সালের শেষ দুই মাসে পরপর এত ছবি মুক্তি পাচ্ছে, আমরা ঠিক করেছি যে আমাদের ছবি ২০২৪ সালের ১২ জানুয়ারি সিনেমা হলে মুক্তি পাবে।”

উল্লেখ্য, নভেম্বর মাসের যে কয়েকটি দিন বাকি রয়েছে তাতে তেমন কোনও বড় রিলিজ নেই। কিন্তু ডিসেম্বরের শুরুতেই বক্স অফিসে সম্মুখ সমরে ক্যাটরিনার স্বামী ভিকি কৌশল ও প্রাক্তন প্রেমিক রণবীর কাপুর। কারণ পয়লা ডিসেম্বরই মুক্তি পাচ্ছে ‘অ্যানিম্যাল’ ও ‘স্যাম বাহাদুর’। এর পর আবার রয়েছে সুহানা খান, খুশি কাপুর, অগস্ত্য নন্দাদের ‘দ্য আর্চিজ’। সবশেষে ‘ডাঙ্কি’র পালা। প্রতিবার বক্স অফিসে শাহরুখ যেভাবে ঝড় তুলছেন তার এক সপ্তাহ আগে হয়তো সিনেমা রিলিজ করতে চাইছিল না ‘মেরি ক্রিসমাস’ টিম। সেই কারণেই পিছিয়ে দেওয়া হয়েছে ছবির মুক্তি।





Others News

প্রথম দিনের পর দ্বিতীয় দিনেও ভালো সাড়া, ২ কোটির ঘরে ‘দ্য বেঙ্গল ফাইলস’

প্রথম দিনের পর দ্বিতীয় দিনেও ভালো সাড়া, ২ কোটির ঘরে ‘দ্য বেঙ্গল ফাইলস’


দ্য বেঙ্গল ফাইলস' বক্স অফিস কালেকশন: দ্বিতীয় দিনে সামান্য উন্নতি, ২ কোটির বেশি আয় করল বিবেক অগ্নিহোত্রীর ছবি

বিবেক অগ্নিহোত্রীর বহুল আলোচিত ছবি ‘দ্য বেঙ্গল ফাইলস’ মুক্তির পর দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি করেছে। প্রথম দিনে ছবিটি মাঝারি ব্যবসা করলেও, দ্বিতীয় দিনে অর্থাৎ শনিবার বক্স অফিসে সামান্য বৃদ্ধি লক্ষ্য করা গেছে। ট্রেড অ্যানালিস্টদের মতে, ছবিটি শনিবার ২ কোটিরও বেশি আয় করেছে।

শুক্রবার ছবিটির আয় প্রায় ১.৮ কোটি টাকার কাছাকাছি ছিল। শনিবার ছুটির দিন হওয়ায় দর্শক সংখ্যা কিছুটা বেড়েছে, ফলে আয় ২ কোটির বেশি পৌঁছেছে। তবে আগামী কয়েকদিনের আয় নির্ধারণ করবে ছবিটি লম্বা দৌড়ে কতটা এগোতে পারবে।

‘দ্য বেঙ্গল ফাইলস’ মুক্তির আগেই নানা বিতর্ক ও আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল। এখন দেখার বিষয়, আগামী দিনগুলোতে দর্শকদের ইতিবাচক প্রতিক্রিয়া কেমন হয় এবং এটি বক্স অফিসে কেমন রেসপন্স ধরে রাখতে পারে।